ঢাবির মুজিব হলে গাঁজা সেবনে ধরা দুই শিক্ষার্থী, ছাড়া পেলেন মুচলেকায়

২২ আগস্ট ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
ঢাবির লোগো

ঢাবির লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি রুমে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয় প্রথম বর্ষের (২০২৪-২০৫) দুই শিক্ষার্থীকে। পরবর্তীতে মানবিক বিবেচনায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শেখ মুজিবুর রহমান হলের ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ ভবনের ৫০২৩ নাম্বার রুম এই ঘটনা ঘটে। পরবর্তীতে সেই রুমের অন্য সদস্য পাশের রুমের শিক্ষার্থীদের অবগত করলে তারা গাঁজা সেবনরত দুইজনকে আটক করে হল প্রশাসনের কাছে তুলে দেয়।

আটককৃতদের মধ্যে একজন সেই হলে‌ই প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আরেকজন অন্য হলের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সেই রুমের বাসিন্দা জানান,  আমি গোসল করে রুমে ঢুকে দেখি তার বন্ধু গাঁজা বানিয়ে বেডের উপর রেখে দিয়েছে। তখন আমি কিছু বলতে পারি নি কারণ তারা আমাকে মারবে। তারপর আমি পাশের রুমের বড় ভাইদের জানালে তারা হাতেনাতে তাদের আটক করে হল প্রশাসনকে জানায়।

সহকারী প্রক্টর অধ্যাপক ড. এ. এফ. এম মোস্তাফিজুর রহমান জানান, তাদের সাথে গাঁজা ছিল কিন্তু কেউ খেতে দেখে নি। প্রথম বর্ষ হ‌ওয়ায় মানবিক দৃষ্টি বিবেচনায় হল প্রশাসন থেকে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তারা হলে উঠতে পারবে না। তাদের বিরুদ্ধে হল প্রশাসন ব্যবস্থা নিবে। তাদের পরিবার ও ডিপার্টমেন্টে এই বিষয়টি জানানো হবে। 

এর আগেই গত ১৭ আগস্ট শেখ মুজিবুর রহমান হলের অন্য এক একটি রুমে গাঁজা সেবনরত অবস্থায় আটক হ‌ওয়া প্রথম বর্ষের চার শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগ: ঢাবি
বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ শিশু-কিশোরের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ডিজিটাল হেলথ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে: স্বাস্থ্য …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ওয়ান ব্যাংকে ক্যাশ অফিসার নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মির্জা আব্বাসের কাছে হেরে যাওয়া আসনে ভোটার হলেন নাসীরুদ্দীন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগে টেকনাফে পাঁচজন উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9