পোষ্য কোটার বিরুদ্ধে রাবির হবিবুর হলের শিক্ষার্থীদের বিক্ষোভ

২৩ আগস্ট ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
রাবির হবিবুর হলের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবির হবিবুর হলের শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

পোষ্য কোটা পুনরায় চালুর অপচেষ্টা করা হচ্ছে দাবি করে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় হলের প্রধান ফটকে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এসময় ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘ভিক্ষা চাইলে ভিক্ষা নে, কোটার চিন্তা বাদ দে’, ‘পোষ্য কোটা কবরে, তারা কেন বাইরে’ বলে নানান স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয়। রাকসুকে জিম্মি করে এ কোটা আদায়ের অপচেষ্টা চলছে। জুলাই আন্দোলনের মতোই দল-মত-নির্বিশেষে আমরা এক হয়ে পোষ্য কোটা নামক অপশক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। পোষ্য কোটা থাকবে না, রাকসুও হবে।’

এসময় শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সজীব খান বলেন, পোষ্য কোটার কবর রচনার পর এটি অফিসিয়ালি বিলুপ্ত ঘোষণা হয়েছিল। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। পোষ্য কোটার মাধ্যমে রাবিকে পারিবারিক বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছিল, যা আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যর্থ করে দিয়েছি। রাকসুকে কেন্দ্র করে কোনো টালবাহানা আমরা মেনে নেব না।

আরেক শিক্ষার্থী মো. রায়হান হোসেন জানান, রাজনৈতিক স্টেকহোল্ডারদের নিয়ে ১ পারসেন্ট বনাম রাকসু নামে একটি নীলনকশা তৈরি হচ্ছে। আমরা চাই না এ অযৌক্তিক দাবি বাস্তবায়ন হোক। যারা এ দাবি নিয়ে আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলনে নামব।

হলের আবাসিক শিক্ষার্থী আহমাদ আহসানুল্লাহ ফারহান বলেন, ৩৫ বছর পর রাকসু বাস্তবায়নের পথে এগোচ্ছিলাম, কিন্তু কিছু শিক্ষক-অধিকর্তা তা ব্যাহত করার চেষ্টা করছে। জুলাই আন্দোলনে যেভাবে আমরা পোষ্য কোটার বিরুদ্ধে লড়েছি, ভবিষ্যতেও কোনো কোটা মেনে নেব না। ক্লাস ও রাকসু—দুটোই সমানভাবে চলবে। আমরা শিক্ষকদের বলতে চাই, জুলাই আন্দোলনে যারা আমাদের পাশে ছিলেন তারা এবারও আমাদের পক্ষেই থাকবেন।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬