‘গণ-অভ্যুত্থানে বিরোধিতাকারী’ রাবির ২১ শিক্ষকের তালিকা প্রকাশ ছাত্রদলের

০৭ আগস্ট ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:৫৩ AM
গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী রাবি শিক্ষকদের তালিকা প্রকাশ ছাত্রদলের

গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী রাবি শিক্ষকদের তালিকা প্রকাশ ছাত্রদলের © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২১ শিক্ষকের নাম ও ছবি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তাদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। 

এ সময় তারা ‘ফ্যাসিস্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বছর গেল পেড়িয়ে, আওয়ামী লীগের দোসর কেন বাহিরে’, ‘সুপারিশ, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য এই ক্যাম্পাসে চলবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

ছাত্রদল প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষকেরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সাবেক সহ–উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম একরামুল্লা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ, সাবেক সহ-উপাচার্য ও রসায়ন বিভাগের বর্তমান সভাপতি চৌধুরী জাকারিয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, মার্কেটিং বিভাগের অধ্যাপক বোরাক আলী, ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, আইন বিভাগের অধ্যাপক আবু নাসের ওয়াহেদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকার প্রমুখ।

সমাবেশে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ বলেন, ‘প্রশাসন আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতারণা করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আজ ২১ জন ফ্যাসিবাদের দোসর শিক্ষকের নাম-পরিচয় প্রকাশ করেছি; যাতে প্রশাসন দ্রুত তাঁদের প্রচলিত আইনের আওতায় আনতে পারে।’

আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচারের আগে রাকসু নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান। তিনি বলেন, বর্তমান প্রশাসন একটি একপাক্ষিক জামায়াতি সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছে। অথচ এই প্রশাসনের প্রথম কাজ ছিল আওয়ামী দোসরদের বিচার।

 

জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬