ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, জিপিএ-২.৫ হলেই আবেদন

২৪ জুলাই ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা যেকোনো বিভাগে স্নাতক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ-২.৫ এবং দ্বিতীয় শ্রেণিতে পাস হলেই আবেদন করতে পারবে। এইকই সাথে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি ভর্তি কার্যক্রমে গ্রহণযোগ্য হবে না ।

আইবিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ ফল সেশনে (ব্যাচ-৪) ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ৩০ জুলাই, বুধবার পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এছাড়া প্রার্থীর অবশ্যই স্নাতক ডিগ্রির পর ন্যূনতম পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, যা এক্সিকিউটিভ পদ বা সরকারি চাকরিতে নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পদে হতে হবে। বিদেশি ডিগ্রিধারী বা বিদেশি নাগরিকরা নির্ধারিত শর্ত অনুযায়ী GRE/GMAT স্কোর ৭৫ পারসেন্টাইল বা তার বেশি হলে লিখিত পরীক্ষায় ছাড় পেলেও সাক্ষাৎকারে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমান নির্ধারণ করবে আইবিএর সমতুল্যতা কমিটি।

ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০ টাকা, যা অনলাইনে জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পাওয়া যাবে আইবিএর ওয়েবসাইটে অথবা আইবিএর ভর্তি  বিষয়ক ওয়েবসাইটে  । ভর্তি হওয়া শিক্ষার্থীদের সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।

 

EMBA 2025

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬