রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকছে না রোল, চালু হচ্ছে কোডিং পদ্ধতি

১৫ জুলাই ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৬:৫৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পরীক্ষার খাতা মূল্যায়নে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রোল নম্বরের পরিবর্তে কোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে পরীক্ষায় আর শিক্ষার্থীদের রোল নম্বর লিখতে হবে না। বরং নির্ধারিত কোডের মাধ্যমে খাতা শনাক্ত করে নম্বর প্রদান করা হবে। সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের সকল সেশনের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বলেন, ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই কোডিং পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোল নম্বর থাকলে পরীক্ষকের পরিচিত শিক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়ার সুযোগ থাকে, যা অনিচ্ছাকৃত হলেও পক্ষপাতমূলক হতে পারে। কোডিং পদ্ধতি এসব সন্দেহ দূর করবে।’

তিনি আরও জানান, এই পদ্ধতিতে পরীক্ষার খাতায় কোনো রোল নম্বর থাকবে না এবং এটি সকল সেশনেই কার্যকর করা হবে।

এর আগে গত ২৯ জুন ‘রাবি সংস্কার আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে ৯ দফা দাবিতে বিক্ষোভ করেন। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল রোলবিহীন খাতা মূল্যায়নের দাবি। তাদের অভিযোগ ছিল, শিক্ষকরা পরিচিত শিক্ষার্থীদের বাড়তি নম্বর ও অপছন্দের শিক্ষার্থীদের কম নম্বর দিয়ে থাকেন, যা মূল্যায়নের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।

এই বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী শাহ পরান উল্লাস বলেন, ‘এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে করে সচ্ছতা যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের আস্থা আরও দৃঢ় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে এ ধরনের পরিবর্তন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছি। এই সিদ্ধান্ত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলে আমি মনে করি।’

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9