ডিসেম্বরেই নতুন হলে আসন পাবেন রাবির শিক্ষার্থীরা

১৫ মে ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৪:৩৯ PM
রাবির নতুন হল

রাবির নতুন হল © সংগৃহীত

নতুন আরেকটি আবাসিক হলে আসন পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ তলাবিশিষ্ট আবাসিক হলটির সকল কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরেই। পুরোপুরি কাজ শেষে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এস. এম. ওবায়দুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, হলটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। পরে বেশ কয়েকবার মেয়াদ বৃদ্ধির পর চলতি বছরের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার কথা স্থির করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান মাজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এদিকে বিগত প্রশাসন হলটির নামকরণ করেছিলেন শহীদ এএইচএম কামরুজ্জামান হল তবে জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা হলটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন সাকিব-রায়হান হল। 

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো হলটির চূড়ান্ত নাম নির্ধারণ করা হয়নি। ২৪ হাজার বর্গমিটার জায়গা নিয়ে নির্মিত হচ্ছে উন্নতমানের এই হলটি। ১০ তলাবিশিষ্ট ভবনের মধ্যে থাকবে ছয়টি ব্লক যেখানে আসন সংখ্যা রয়েছে প্রায় ১১ শতাধিক। এছাড়াও হলটিতে রয়েছে বিভিন্ন রকম সুবিধা। 

এদিকে কামরুজ্জামান হল ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও তিনটি মেগা প্রজেক্টের কাজ চলমান। তার মধ্যে শেখ হাসিনা হল, বিশ তলাবিশিষ্ট অ্যাকাডেমিক বিজ্ঞান ভবন ও ১০ তলা শিক্ষক কোয়ার্টারের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। 

কর্তৃপক্ষের তথ্যমতে, নতুন এ হলটি হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব থেকে বড় আবাসিক হল। হলটিতে ৫৯৮টি কক্ষ রয়েছে যার সবকটি কক্ষই হবে দুই আসন বিশিষ্ট। শিক্ষার্থীদের সুবিধার্তে থাকছে চারটি লিফটের ব্যবস্থা পাশাপাশি থাকছে চারটি প্রশস্ত সিঁড়ি, থাকছে জেনারেটর, ডিপ টিউবওয়েলের, বিশাল আকৃতির মসজিদ, আধুনিক ডিজাইনে নির্মিত প্রায় ৩ শতাধিক আসনবিশিষ্ট অডিটোরিয়াম।

আরো পড়ুন: ছাত্রীকে নিয়ে নিজ কক্ষে রাবির আওয়ামীপন্থি শিক্ষক, আপত্তিকর অবস্থায় ধরা 

দুই তলায় থাকছে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের লাইব্রেরি, ইনডোর কক্ষ, জিমনেসিয়াম, শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য রিডিং রুম। নিচ তলায় থাকছে গ্রিন জোন ও শিক্ষার্থীদের জন্য স্থায়ী দোকান। এছাড়াও পুরো হলটি থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায় যা কন্ট্রোল করার জন্য আইটি নামে আলাদা একটি কক্ষও থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এস.এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা। তার মধ্যে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা ছিল অন্যতম। তারই অংশ হিসাবে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কামারুজ্জামান হলের কাজ প্রায় শেষের দিকে যা আগামী ডিসেম্বরের মধ্যে হলটি শিক্ষার্থীদের ব্যবহারে উপযোগী হবে বলে আমরা আশাবাদী।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, গত ৫ আগস্টের পর নির্মাণাধীন হলটির কাজ স্থবির হয়ে পড়ে। এদিকে বর্তমান প্রশাসন ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে আবারও কাজ শুরু করেন। নির্মাণাধীন হলটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও ভিজিট করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ব্যবহারে উপযোগী করে দেওয়া হবে।

ট্যাগ: রাবি হল
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9