নতুন শিক্ষাবর্ষে রাবির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন

১৬ মে ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:৩৬ PM
রাবি লোগো

রাবি লোগো © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস, ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ইউনিটসমূহের সাবজেক্ট চয়েস গ্রহণের তারিখ, ভর্তির শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত সময় অনুযায়ী, বিষয় চয়েস গ্রহণ করা হবে ২৬ থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত। ভর্তি শুরু হবে ১৬ জুন এবং শেষ হবে ২৪ জুলাই ২০২৫। ক্লাস শুরু হবে ৩ আগস্ট ২০২৫ তারিখ থেকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬