ঢাবি এলাকা বহিরাগত যান মুক্ত থাকবে ১৬ ঘন্টা, চালু থাকবে জরুরি পরিবহন

১৩ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
শাহবাগ মোড় ও ইনসেটে ঢাবির লোগো

শাহবাগ মোড় ও ইনসেটে ঢাবির লোগো © টিডিসি সম্পাদিত

জুলাই বিপ্লবকে উপজীব্য করে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘উইমেন্স-ডে’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ঘিরে আগামীকাল সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহবাগ, পলাশী ও দোয়েল চত্বর প্রবেশপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে; তবে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না বলে জানা গেছে। 

আজ রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই বিপ্লবকে উপজীব্য করে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আগামী ১৪ জুলাই-২০২৫ তারিখ “উইমেন্স-ডে” উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে যোগদানের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী ও দোয়েল চত্বর প্রবেশপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে; তবে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৪ জুলাই বিকাল ৪টা থেকে পরবর্তী দিন ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত অন্যান্য প্রবেশপথগুলোতে (শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উক্ত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। উল্লিখিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা যেসব প্রতিষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবি, ঢাকা কলেজ ও আলিয়ার সংঘর্ষ ছাত্রদল সভাপতির নির্দেশেই হয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬