শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১৩ জুলাই ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:০৭ AM
জবির ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

জবির ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি

জবি শাখা ছাত্রদল কর্তৃক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল বের করেন বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। পরে সেখানে তারা সমাবেশ করেন। 

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণকালে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়; যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও; শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না; অছাত্রদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; নানা স্লোগান দেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরকে গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

একই সাথে শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ,  ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করে তারা। ঘটনার পরপরই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রসংগঠনগুলো।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9