গণঅভ্যুত্থান স্মরণে রাবিতে ‘জুলাই চত্বর’-এর ভিত্তিপ্রস্তর, থাকছে বিজয় ফিস্ট

০৫ জুলাই ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ‌যাপনে হচ্ছে ‘জুলাই চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়াও ৫ আগস্ট ছাত্রজনতার বিজয় মিছিল এবং বিশ্ববিদ্যালয়ের হলসমূহে থাকছে বিজয় ফিস্ট।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, ১৩ জুলাই বেলা ১১টায় ‘জুলাই চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, ১৫ থেকে ১৬ জুলাই সেমিনার ও আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও নাট্য উৎসব, ১৮ জুলাই শিক্ষক সংহতি সমাবেশ, ২০ জুলাই বিকেল সাড়ে ৩টায় শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা, ২৪ জুলাই রাবি গ্রন্থাগার ও শহীদ স্মৃতি সংগ্রহশালায় জুলাই কর্ণার স্থাপন।

কর্মসূচিগুলোর মধ্যে আরো রয়েছে ১ আগস্ট কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, ১ থেকে ৫ আগস্ট আলোকচিত্র প্রদর্শন ও ডকুমেন্টারি, ২ আগস্ট চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, ৩ থেকে ৪ আগস্ট বিপ্লবকেন্দ্রিক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে স্মারক ও অ্যালবাম প্রকাশিত হবে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬