পটিয়ায় ছাত্র-জনতার ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

০২ জুলাই ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৮:৪৭ AM
ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

চট্টগ্রামের পটিয়ায় জুলাই বিপ্লবীদের ওপর পুলিশের হামলায় জড়িতদের বিচারের দাবিতে ও জুলাইকে কলঙ্কিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় তারা পুলিশ বাহিনীর সংস্কার ও হামলায় জড়িতদের গ্ৰেপ্তারের দাবি জানান।

বুধবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সন্ধ্যা সাড়ে সাতটায় তারা কর্মসূচি পালন করেন।

ঢাবি শিক্ষার্থী আশিক খান বলেন, ‘জুলাইয়ের পর আমাদের সব চেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, আমরা গাদ্দার শনাক্ত করতে পারিনি। আমরা এই পুলিশ লীগকে সংস্কার করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি, যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছে। অথচ পুলিশের মধ্যে থাকা গাদ্দারদের সরকার এখনো শনাক্ত করতে পারেনি।’

সূর্যসেন হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদ ইমন বলেন, ‘অভ্যুত্থানে যারা মৃত্যু মুখে দাঁড়িয়ে লড়াই করেছে, তাদের হামলা করে রুখে দেওয়া যাবে না। যারা আমাদের ওপর হামলা চালাতে চায়, যারা এখনো পর্যন্ত বাইরে থেকে আমাদের হুমকি দেয়, আমাদের ওপর গুপ্ত হামলা চালিয়ে আমাদের রুখে দেওয়া যাবে না।’

এ সময় তারা ৪ দফা দাবি তোলেন। দাবিগুলো হলো ওসি জাহেদুলসহ হামলাকারী পুলিশদের স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে; হামলার শিকার সব বিপ্লবীর সুচিকিৎসার ব্যবস্হা ও ক্ষতিপূরণ দিতে হবে; প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে অতিদ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে।

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage