দাওয়াতে ইসলামীর ‘গজল সন্ধ্যা’: হামদ-না’তে মুখরিত ঢাবির বটতলা

০১ জুলাই ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ঢাবিতে দাওয়াতে ইসলামী, বাংলাদেশের ‘গজল সন্ধ্যা’ শীর্ষক হামদে বারি তা‘আলা ও নাত মাহফিল অনুষ্ঠিত

ঢাবিতে দাওয়াতে ইসলামী, বাংলাদেশের ‘গজল সন্ধ্যা’ শীর্ষক হামদে বারি তা‘আলা ও নাত মাহফিল অনুষ্ঠিত © টিডিসি ফটো

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৭ উপলক্ষ্যে দাওয়াতে ইসলামী, বাংলাদেশের উদ্যোগে ‘গজল সন্ধ্যা’ শীর্ষক হামদে বারি তা‘আলা ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা এই আয়োজন করে। এসময় হামদ ও না’তে রাসূল (সাঃ) সুরে মুখরিত হয়ে উঠে বটতলা প্রাঙ্গণ। 

এদিন সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশিষ্টজন এবং শিক্ষার্থীরা এ আয়োজন উপভোগ করেন। এছাড়া, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে তবারক হিসেবে কেক ও চকলেট এবং ইসলামী বই বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাঈনুল ইসলাম শাফিন অনুভূতি প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজরি নববর্ষকে স্বাগতম ও পবিত্র আশুরা বা মুহাররম মাসের তাৎপর্যকে ফুটিয়ে তোলার জন্য যে গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে তা সত্যিই অসাধারণ ছিলো। একজন মুসলিম হিসেবে আমার ধর্মের সংস্কৃতি ও চর্চার মাধ্যমে আমি আত্মিক শান্তি খুঁজে পাই। আশা করি, ভবিষ্যতে এরকম আরো তাৎপর্যপূর্ণ আয়োজনের মাধ্যমে দাওয়াতে ইসলামি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব ও মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাব্বুল আল-আমিন আয়োজকদের ত্যাগ ও পরিশ্রমকে কবুল করুক।

আরও পড়ুন: ‘গণরুম, গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’ — হলের দেয়ালে আবেগঘন বার্তা

আয়োজন প্রসঙ্গে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, ঢাবি শাখার আহ্বায়ক অহিদুল ইসলাম বলেন, দাওয়াতে ইসলামী আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন। সংগঠনটি ব্যক্তি, সমাজ ও জাতিকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি এবং চরিত্র গঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ইসলামিক সংস্কৃতি চর্চায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্বুদ্ধ করতে ১৪৪৭ হিজরি নববর্ষ উদযাপন ছিল তারই একটি প্রতিফলন।  

প্রসঙ্গত, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত দাওয়াতে ইসলামী একটি আন্তর্জাতিক অরাজনৈতিক সংগঠন, যা কুরআন ও সুন্নাহর আলোকে আত্মশুদ্ধি, চারিত্রিক উৎকর্ষ সাধন এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীবান্ধব দ্বিনি ও নৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9