ঢাবির টিএসসিতে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফ্রি ওয়াইফাই সংযোগ

২৯ জুন ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৪৯ PM
ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফ্রি ওয়াইফাই সংযোগ

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফ্রি ওয়াইফাই সংযোগ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় ওয়াইফাই ভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (২৯ জুন) টিএসসি পায়রা চত্বরে এই ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়। 

উদ্বোধনের সময় ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যসামগ্রী সংগ্রহ, গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞাননির্ভর ও ইতিবাচক অ্যাকাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় এজিএস খায়রুল আহসান মারজান, ঢাবি সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরুল হক শান্ত, আইন সম্পাদক শাহরিয়ার জাবির, অর্থসম্পাদক ইকরামুল কবির, ছাত্র কল্যাণ সম্পাদক ইরফান মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬