নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে ঢাবির সাবেক ছাত্রীর ‘আত্মহত্যা’

১৫ জুন ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল

নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল © ফাইল ফটো

রাজধানীর নীলক্ষেতের ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে’ রিয়া আক্তার শান্তা (৩০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন। আজ রবিবার দুপুরে হোস্টেলের নিজ কক্ষে এ ঘটনা ঘটেছে। পর নিউ মার্কেট থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত রিয়া অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (৭ম ব্যাচ) বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানান শিক্ষার্থীরা। তিনি বরিশাল সদরের পলাশপুর এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে।

নিউ মার্কেট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুরের দিকে রিয়া নামে একজন কর্মজীবী মহিলা হোস্টেলে আত্মহত্যা করেছেন। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে হোস্টেল সুপার সাবেকুন নাহারকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুকে গ্রুপে নিগার সুলতানা সুপ্তি নামে এক শিক্ষার্থী লেখেন, ২০১৩-১৪ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কেউ আছেন? রিয়া আপুকে চিনেন কেউ? উনি সুইসাইড করেছেন। বাসার নাম্বার থাকলে দিবেন প্লিজ।

তবে সেখানে মন্তব্যের ঘরে নাজমুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী লেখেন, রিয়া ২০১৩-১৪ সেশনের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের (৭ম ব্যাচ) শিক্ষার্থী। তিনি কর্মজীবী মহিলা হোস্টেলে থাকতেন এবং সেখানেই সুইসাইড করেছেন। অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। পোস্টদাতা ইতোমধ্যে পরিবারকে জানাতে পেরেছেন।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9