যুক্তরাষ্ট্রে ফুল স্কলারশিপ পেয়েও ভিসা আবেদনের জটিলতায় স্বপ্নভঙ্গ ঢাবি শিক্ষার্থীর

৩০ মে ২০২৫, ০৩:৩৩ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১৫ AM
ভিসা আবেদন

ভিসা আবেদন © সংগৃহীত

বিশ্বব্যাপী বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েও ওবায়দুর রহমান সোহান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  (ঢাবি) এক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার স্বপ্ন ভঙ্গ হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে পাঠানো বার্তায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। একই সঙ্গে, ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা যাচাই বাধ্যতামূলক করার পদক্ষেপও নিচ্ছে মার্কিন প্রশাসন। 

ঢাবি শিক্ষার্থী ওবায়দুর রহমান সোহান বলেন, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পেয়েছি, মিলেছে স্কলারশিপও। উচ্চশিক্ষার উদ্দেশ্যে স্বপ্নের গন্তব্যে যেতে গত দুই বছর কঠোর পরিশ্রম করেছি। ভাষা দক্ষতার পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের আবেদনসহ সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু মার্কিন প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে সব চেষ্টা থমকে গেল। এখন কী করব, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি।  

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের পরামর্শক অ্যানি রহমান বলেন, কোন দেশ ভিসা দিবে কি দিবে না— এটা একান্তই তাদের সিদ্ধান্ত। 

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে কারা আসছে, তাদের সব বিষয় যাচাই-বাছাই (ভেটিং) করার প্রক্রিয়াটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমরা এটা অব্যাহত রাখব। কারা আমাদের দেশে আসছে, তারা শিক্ষার্থী নাকি অন্য কেউ, সেটা যাচাই করে দেখার যত উপায় আছে, তার সবই ব্যবহার করা হবে।’

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950