ওআইসির অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি

২৮ মে ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১০:৩৪ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাকিস্তান যাচ্ছেন দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আগামী ১৪ থেকে ২২ জুন পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন তারা। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম, কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ওআইসির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তান থেকে ফেরার ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬