রাবি ক্যাম্পাসে লিচু-আম চুরি নিয়ে প্রশাসনের সতর্কতা

০৮ মে ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক এলাকায় মৌসুমী ফল ও শাকসবজি চুরির ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব ঘটনায় শিক্ষার্থীদের একটি অংশ জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। শুধু ফল-সবজি নয়, আবাসিক এলাকাগুলোতে চুরি, ছিনতাই ও অসদাচরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়েছে বলে দাবি করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে সর্তক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ করে আবাসিক এলাকায় চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘঠিত হচ্ছে এবং শিক্ষার্থীগণ বিনা প্রয়োজনে অবাধে ঘোরাফেরা করছে। আবাসিক এলাকার মৌসুমী ফল ও শাকসবজি জবরদস্তিমূলকভাবে নিয়ে যাচ্ছে। ফলে আবাসিক ভবনে বসবাসরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমতাবস্থায় বিনা প্রয়োজনে আবাসিক এলাকায় প্রবেশ ও ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো। আবাসিক এলাকায় অযথা ঘোরাফেরা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9