ঢাবিতে ৫ম জাইকা চেয়ার লেকচার অনুষ্ঠিত

০৬ মে ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
‘দ্যা হিস্ট্রি অ্যান্ড ফিউচার অব নার্সিং ইন জাপান অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক লেকচার

‘দ্যা হিস্ট্রি অ্যান্ড ফিউচার অব নার্সিং ইন জাপান অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক লেকচার © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘দ্যা হিস্ট্রি অ্যান্ড ফিউচার অব নার্সিং ইন জাপান অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক ৫ম জাইকা চেয়ার লেকচার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ লেকচার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস-এর সাবেক সভাপতি ও জাপানের ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাপান ভিজিটিং নার্সিং ফাউন্ডেশনের সভাপতি ডা. ইয়াওই তামুরা এবং মি প্রিফেকচুয়াল কলেজ অফ নার্সিং-এর সভাপতি ডা. নোরিকো কাতাদা অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জাপানিজ স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. দিলরুবা শারমিন স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দেশের নার্সিং পেশার উন্নয়নে বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে জাতীয় পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এধরনের লেকচার সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি মূল প্রবন্ধে টেকসই উন্নয়নে নার্সিং পেশার ভূমিকা, নার্সিং পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নার্সিং পেশার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9