ঢাবিতে কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ

২১ এপ্রিল ২০২৫, ১১:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৫ PM
কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ

কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান আন্দোলন এর প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশ শেষে কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার বিচার করার পরিবর্তে সাধারণ শিক্ষার্থীদের বহিষ্কারের ব্যবস্থা করেছেন। অতি শিগগিরই কুয়েট ভিসি পদত্যাগ না করলে আরো কঠিন আন্দেলনের ডাক দেওয়া হবে। 
  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, কুয়েটে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুধু লাঠিসোটা নয় সাধারণ ছাত্রদের উপর কয়েক রাউন্ড গুলিও করে। যে ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, যে ভিসি থাকা অবস্থায় বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় সে ভিসি পদে থাকার যোগ্যতা হারায়।

সম্ভাব্য যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথম পেসার হিসেবে আইপিএলে ‘২০০’ ভুবনেশ্বরের
  • ০৬ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজে অনলাইন ক্লাসের প্রস্তাব চূড়ান্ত হবে যেদিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close