নববর্ষ শোভাযাত্রায় থাকছে স্বৈরাচারের মোটিফ, যুক্ত হচ্ছে আরও যা কিছু 

০৯ এপ্রিল ২০২৫, ১২:১৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
এবার ভিন্ন আঙ্গিকে হবে মঙ্গল শোভাযাত্রা

এবার ভিন্ন আঙ্গিকে হবে মঙ্গল শোভাযাত্রা © ফাইল ছবি

বাংলা নতুন বছর বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এবার স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য ছাড়াও থাকছে পাঁচটি মোটিফ। আয়োজকরা জানিয়েছেন, বাঙালি সংস্কৃতির সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য একাত্মতায় উদযাপিত হবে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা। এ ছাড়াও মঙ্গল শোভাযাত্রার নাম থাকছে কিনা তা আগামীকাল বৃহষ্পতিবার চূড়ান্ত হবে।

নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান- শ্লোগানে প্রস্তুত হচ্ছে চারুকলা। এবার বর্ষবরণের শোভাযাত্রার জন্য পাঁচটি মোটিফ প্রস্তুত করা হয়েছে। সেগুলো হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক, জাতীয় মাছ ইলিশ, সাহসের প্রতীক বাঘ, শান্তির পায়রা ও ঐতিহ্যবাহী বাহন পালকি। 

বর্ষবরণ উদযাপন কমিটির সদস্য সচিব ড. এ এ এম কাওসার হাসান বলেন, ‘বাংলাদেশে যেন আর কখনও স্বৈরাচার সৃষ্টি হতে না পারে, ফ্যাসিস্ট সৃষ্টি হতে না পারে। আমাদের শিল্পী সমাজ আমরা সচেতন, আমরা সব সময় সচেতন থাকব, আমরা ন্যায়ের পক্ষে থাকব বলেই এই মোটিফটাকে উপস্থাপন করব।’

এবারের আয়োজনে প্রথমবারের মত থাকছে পট চিত্র। গাজীর পট, বনবিবি, বেহুলা লখিনদর, মোগল আমল ও জুলাই বিপ্লব নিয়ে ১০০ ফুট দীর্ঘ পট চিত্র তৈরি হচ্ছে।

একজন শিল্পী বলেন, ‘বাংলা নববর্ষ যে সম্রাট আকবরের আমল থেকে শুরু হয়েছে, আকবরের একটা সিরিজ থাকবে। এভাবেই ২০ ফিট করে ১০০ ফিটের একটা র‍্যালিতে যাবে।’

এবারের শোভাযাত্রায় থাকবে বড় আকারের রাজা-রানীর অন্তত ৪টি মুখোশ। এছাড়াও বাঘ, প্যাঁচা, পাখি, ফুলসহ শতাধিক বর্ণিল মুখোশ। 

চারুকলার একজন শিক্ষার্থী বলেন, ‘এবারের আমাদের থিম হচ্ছে গাজীর পট এবং এটার মাধ্যমেই আমরা নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে চাই। একেক জনের একেক রং পছন্দ। আমরা এখানে কাউকেই বাধা দেই না।’

ভিন্ন আঙ্গিকে হবে এবারের বর্ষবরণের শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতির সাথে দেশের সব জাতির অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যের মিলন ঘটবে শোভাযাত্রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বলেন, ‘অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া এবং ঐক্যের একটা বিষয় আছে। বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, আবেগ ভালোবাসা এসব বিষয়গুলো আমরা এবার অনেক বেশি বিবেচনা করছি।’

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, চারুকলা প্রাঙ্গণে বর্ষ বিদায় ও বরণে তিন দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ট্যাগ: ঢাবি
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9