প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ র‍্যালি বের করা হবে

২৮ মার্চ ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ © ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘ঈদ র‍্যালি’ বের করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই র‍্যালিতে নেতৃত্ব দেবেন।

ঈদের দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় ঈদুল ফিতরের প্রথম জামাতের পর সেখান থেকে র‍্যালিটি শুরু হবে বলে জানা গেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ র‍্যালিতে অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এর আগে ঈদ উপলক্ষ্যে ক্যাম্পাসে কোনো সময় র‍্যালি বের করা হয়নি। এবার প্রথমবারের মতো ঈদ র‍্যালি বের করা হবে।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬