প্রায় ৫০ হাজার শিক্ষার্থী নিয়ে চবি ছাত্রশিবিরের ইফতার

২৬ মার্চ ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
ইফতার

ইফতার © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দাওয়াহ্ সংগঠন ‘মিনার’-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও গণ-ইফতার কর্মসূচি শেষ হয়েছে। ১ম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে ইফতার করানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম করেছে সংগঠনটি। 

প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র কুরআনের আলোকে দারস পেশ করা হয়। যেখানে ইসলামের মৌলিক শিক্ষাসমূহ, নৈতিকতা, আত্মশুদ্ধি ও সমাজ জীবনে কুরআনের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। 

ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ এবং ছাত্রীদের জন্য আবাসিক হলসমূহে এই আয়োজন করা হয়। প্রতিদিন প্রায় ২ হাজারের অধিক ছেলে এবং প্রায় পাঁচশত মেয়ের উপস্থিতিতে ক্যাম্পাসের এই ইফতার আয়োজন সাড়া ফেলেছে গোটা ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং এই কাজের প্রশংসাও করেছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ জিসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের আয়োজন এবারই প্রথম। কুরআনের আলোকে জীবনের সঠিক দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি সম্মিলিত ইফতার আয়োজন তাদের ভ্রাতৃত্ববোধের চেতনাকে আরও সুসংহত করেছে।’

মিনারের ভাইস চেয়ারম্যান ও চবি শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী জানান, পুরো রমজান মাস জুড়ে তারা শিক্ষার্থীদের জন্য কুরআনের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির কাজ করেছেন। কিছু শিক্ষার্থীদের ঈদ উপহার, হলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইফতারসহ বিভিন্ন কাজ করা হয়েছে। ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজ অব্যাহত থাকবে। 

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬