চবি সমাবর্তনে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

২৫ মার্চ ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৬ বছর পর আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য পঞ্চম সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) উপাধি প্রদান করা হবে। এছাড়া, তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী বলেন, প্রধান উপদেষ্টা সমাবর্তনে আসার জন্য সম্মতি দিয়েছেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ড. মুহাম্মদ ইউনূস ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং পরে বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য বিশেষ সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে প্রস্তুতি, যেখানে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি এক বিশেষ উপলক্ষ হয়ে উঠবে।

পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-তৌহিদ সিয়াম
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার সব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9