চবির সমাবর্তনের আবেদনের সময় পরিবর্তন 

২৪ মার্চ ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৮ PM
চবি

চবি © লোগো

দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান। তবে এবার ঈদ ও টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আজ সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী। শুরুতে মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ না দিলেও পরে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতঃপূর্বে সনদ উত্তোলনকারীদের (২০১১-২০২৩) মধ্যে যারা ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আবেদনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঈদুল ফিতর এবং টেকনিক্যাল কারণে এ পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সনদ উত্তোলনকারী শিক্ষার্থীগণ এখন আগামী ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল, ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

এছাড়া শিক্ষার্থীগণ শুধুমাত্র তাদের মূল সার্টিফিকেট এর কপি আপলোড করে নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা অনলাইনে পেমেন্ট করে আবেদন করতে পারবেন। গাউন নেয়ার সময় মূল সার্টিফিকেট জমা দিয়ে গাউন সংগ্রহ করবেন এবং গাউন জমা দিয়ে বুথ থেকে সার্টিফিকেট সংগ্রহ করবেন। 

উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী এ সময়সূচি ছিল ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9