রাবির নিয়মিত মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ

২৪ মার্চ ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত স্নাতকোত্তরে বাইরের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, রাবি অধিভুক্ত কলেজ এবং অন্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তি হতে পারবেন। 

গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অধীন বিভাগগুলোর মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা বিভাগের মাস্টার্স প্রোগ্রামে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

তবে তাদের ভর্তির জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনের জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে। স্নাতক পাসের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদন করা যাবে।

অনুষদের তত্ত্বাবধানে বিভাগগুলো আসন ফাঁকা থাকা সাপেক্ষে পৃথকভাবে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষার আয়োজন করবে। তবে ভর্তি হতে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হন। স্নাতক পাস করার পর ৩ বছর পর্যন্ত এই সুযোগ থাকে। তবে স্নাতক পাস করার পর অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হয় না। এই ফাঁকা আসন পূর্ণ করার জন্যই বাইরের শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, সম্প্রতি আমরা লক্ষ করেছি অনেক শিক্ষার্থীই মাস্টার্স না করেই চলে যাচ্ছে। ফলে বিভিন্ন বিভাগে মাস্টার্সে অনেক আসন ফাঁকা থাকছে। বিশেষ করে কৃষি অনুষদের বিভাগগুলোতে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসন ফাঁকা থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ছাত্র ভর্তি করাতে পারবে। তবে এটি অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে করাতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9