রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

২২ মার্চ ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM
বিভিন্ন বিভাগের শিক্ষকদের ছাত্রশিবিরের ইফতার

বিভিন্ন বিভাগের শিক্ষকদের ছাত্রশিবিরের ইফতার © সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শনিবার (২২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এ আয়োজন করা হয়।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাহিদ বাবুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব বলেন, মুসলমানদের কাছে পবিত্র এ রমজান মাসের গুরুত্ব অতুলনীয়। রমজান মাসেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন নাজিল করা হয়েছে। এই ত্যাগের মাস থেকে আমাদের সকলের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন বলেন, জুলাই বিপ্লবের মতো এখনো শিক্ষার্থীদের একই সাথে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান  জাহিদ বলেন, আমরা চেষ্টা করেছি  বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে এক ছাদের নিচে ইফতার করার। অনেক শিক্ষক আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। ফ্যাস্টিটদের বিরুদ্ধে আমরা ছাত্র-শিক্ষক সবাই মিলে ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাল্লাহ।

এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইমেরিটাস অধ্যাপক ড. একেএম আজহারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা আমীরুল ইসলাম কনক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ছাইফুল ইসলাম-সহ প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9