বন ও পরিবেশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ঢাবি উপাচার্য

২১ মার্চ ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
স্মৃতি চিরন্তন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন উপাচার্য

স্মৃতি চিরন্তন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন উপাচার্য © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ ও বন সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা পাশে থাকবে। 

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আজ ২১ মার্চ (শুক্রবার) স্মৃতি চিরন্তন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও পরিবেশ সংসদের সহযোগিতায় আরবরিকালচার সেন্টার এ অনুষ্ঠান আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বন ও খাদ্য’।

আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন সংরক্ষণে আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, গাছের পাতা পোড়ানো ও আতশবাজি বন্ধ এবং প্লাস্টিক বর্জন কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বনায়ন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে বনায়ন কর্মসূচির অংশ হিসেবে স্মৃতি চিরন্তন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। আলোচনা পর্ব শেষে স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

কাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন তারেক রহমান
  • ২৭ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নি…
  • ২৭ মার্চ ২০২৬
‘চাকরি চলে গেলে কখনও কি গ্রামের সবাইকে কাঁদতে দেখেছেন?’
  • ২৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ‘কথিত মডেল’ মিষ্টি …
  • ২৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence