জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

১৮ মার্চ ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুটি ছাত্র এবং দুটি ছাত্রী আবাসিক হলের নাম প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য ইতিমধ্যে অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল।’

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬