উপাচার্যের অংশগ্রহণে জাবিতে আছিয়ার গায়েবানা জানাজা

১৫ মার্চ ২০২৫, ০৭:৪২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৪১ AM
জাবিতে আছিয়ার গায়েবানা জানাজা

জাবিতে আছিয়ার গায়েবানা জানাজা © সংগৃহীত

মাগুরায় নির্যাতনের শিকার হয়ে মৃত শিশু আছিয়ার গায়েবানা জানাজা আদায় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ইফতার শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রক্টর এ.কে.এম রাশিদুল আলম।

এ সময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আমাদের এই সমাজ ব্যবস্থার মাশুল দিতে হয়েছে আছিয়াকে। এর দ্বায় আমাদের ও আছে। আছিয়ার এই মৃত্যু যেন আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করে। জানাজার পূর্বে আমাদের এ শপথ নিতে হবে যে, এমন বর্বরতা কখনো যেন আমাদের অংশগ্রহণ না ঘটে। 

এসময় আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন ‘এগুলো সাধারণ ঘটনা নয়। এগুলো গত ১৫ বছর হাসিনা জারি রেখেছিল। এমন কর্মকাণ্ড যেন আর না করতে পারে, এ জন্য আমাদের শিক্ষার্থীদের সচেতন হতে হবে। এমন নগ্ন ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাই।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬
৫ হলুদ কার্ড দেখেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি, নেপথ্যে কী
  • ৩০ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিন আগেভাগে খেলা শেষ
  • ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬