আজ থেকে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

১৪ মার্চ ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজান মাসে আজ শুক্রবার (১৪ মার্চ) থেকে অনলাইনে ক্লাস করবেন শিক্ষার্থীরা। সশরীরে ক্লাস শেষ হয়েছে বৃহস্পতিবার (১৩ মার্চ)। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাবির নিয়মিত ক্লাস ১৩ মার্চ এবং অনলাইন ক্লাস ২০ মার্চ পর্যন্ত চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ১৩ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ধানমন্ডি ঈদগাহ মাঠে, দাফন আজিমপুরে

গত ৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষা যথারীতি চলবে।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬
বরাদ্দ থাকলেও ফাইলবন্দি ইবির ডে-কেয়ার সেন্টার
  • ৩০ অক্টোবর ২০২৬
পকেটে স্মার্টফোন রাখলে কমতে পারে শুক্রাণু, যা বলছেন গবেষকরা 
  • ৩০ অক্টোবর ২০২৬
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য ছাত্র ইউনিয়ন আহ্বায়কের
  • ৩০ অক্টোবর ২০২৬
২২০ পদে পিসিডি এনজিওতে নিয়োগ, পাঠাতে হবে লিখিত আবেদন 
  • ৩০ অক্টোবর ২০২৬
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রেখে যে বিপদ ডেকে আনছেন
  • ৩০ অক্টোবর ২০২৬