অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ধানমন্ডি ঈদগাহ মাঠে, দাফন আজিমপুরে

১৪ মার্চ ২০২৫, ১২:২২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক

সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক মারা গেছেন। গত কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে রাত পৌনে ১১টায় তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার নামাজ-ই -জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে তার দাফন কার্য সম্পাদন করা হবে।

আরও পড়ুন: ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন

আরেফিন সিদ্দিকের ছোট ভাই আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বিশ্ববিদ্যালয়ে ঢাবির সাবেক এ উপাচার্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। 

প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬