কোরআন উপহার দিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 

১০ মার্চ ২০২৫, ১২:১০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোরআন উপহার দিচ্ছে

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোরআন উপহার দিচ্ছে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয়বারের মতো শিক্ষার্থীদের কোরআন উপহার দেওয়া হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে।

বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, আমরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছি। দুই বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিয়ে আসছি।

তিনি বলেন, ধারাবাহিকতা বজায় রেখে এবার তৃতীয়বারের মতো এই কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ড সংগ্রহ করি এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যেই কোরআন বিতরণ করি।

আরো পড়ুন: রেলওয়ের নিয়োগ পরীক্ষা ৫ ক্লাস্টারে, একটির সিলেবাস এইচএসসির

উপহার পেয়ে অনুভূতি প্রকাশ করে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কোরআন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এটির জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। এরপর নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে উপহার দেওয়া হয়েছে।

কোরআন উপহার দিয়ে আমাকে কুরআন পড়ার সুযোগ করে দেওয়ার জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো উদ্যোগ গ্রহণ করবেন।

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9