ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের বাঁচার আশা ক্ষীণ!

১০ মার্চ ২০২৫, ০৪:৩৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
অধ্যাপক আরেফিন সিদ্দিক

অধ্যাপক আরেফিন সিদ্দিক © ফাইল ফটো

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন ডেথের যেসব উপসর্গ দেখা যায়, সবগুলোই তার ক্ষেত্রে পাওয়া গেছে। এতে তার জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তারা। রবিবার (৯ মার্চ) রাতে কর্তব্যরত চিকিৎসক এবং হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

ড. আরেফিন সিদ্দিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে বলেন, হয়তো শিগগিরই অফিসিয়ালি তাকে ব্রেন ডেথ হিসেবে ঘোষণা করা হতে পারে। এখন পুরোটা নির্ভর করছে পরিবারের ওপর। লাইফ সাপোর্ট কমিয়ে নিলে হয়তো ৫ সেকেন্ডেই তার সবকিছু থেমে যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার মস্তিষ্ক কাজ করছে না বিধায় অস্ত্রোপচারও সম্ভব হচ্ছে না। তার হৃদপিন্ডের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে।

গত বৃহস্পতিবার রমনার ঢাকা ক্লাবে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

প্রবাসীদের জন্য জরুরি ১০ নির্দেশনা জারি করল সরকার
  • ৩১ জুলাই ২০২৬
ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬