ঢাবি শিক্ষককে মারধর, ‘মিরপুর সুপার লিংকে’র ৫টি বাস আটক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক

মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের এক শিক্ষকের উপর মারধর ও লাঞ্ছনার ঘটনায় মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মিরপুর ১১ তে ওই শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটে।

বাস আটক করে শিক্ষার্থীরা বলেন, ‘বাসের ড্রাইভার ও হেলপার কর্তৃক ঢাবি শিক্ষকের গায়ে হাত দেওয়া এবং বাঁশ দিয়ে মাথায় আঘাত করার প্রতিবাদ স্বরূপ মিরপুর সুপার লিংক বাসের চলাচল সাময়িক ভাবে বন্ধ করা হলো। এই পর্যন্ত পাঁচটি বাস আটকে আমরা গণিত ভবনে নিয়ে এসেছি। কোনরকম মব হয়নি। তাদের কোম্পানির সব বাস সেন্ট্রাল ফিল্ড এ জমা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’

উল্লেখ্য, গণিত বিভাগের শিক্ষক আদিব শাহরিয়ার জামান যাওয়ার সময় মিরপুর সুপার লিংকের একটি বাসে যাত্রার সময় হেল্পার ও বাস চালকের সাথে কথা কাটাকাটি হয়। ওই শিক্ষক তার গন্তব্যে নামলে তার সাথে ড্রাইভার ও হেল্পারও নামেন। এক পর্যায়ে বাস ড্রাইভার বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করেন এবং পেটে লাথি ও গেঞ্জি ধরে টেনে ছিড়ে ফেলে। 

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬