ঢাবিতে তুর্কি অধ্যাপক, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা চালুর ব্যাপারে আলোচনা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
তুরস্কের কোক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাকান উরে

তুরস্কের কোক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাকান উরে © সংগৃহীত

তুরস্কের কোক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাকান উরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপাচার্যের সভা কক্ষে সাক্ষাৎ করেন তারা। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আলোচনা করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনলাইন সেমিনার আয়োজন এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। 

আরো পড়ুন: ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

তুরস্কের অধ্যাপক ড. হাকান উরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। 

৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence