ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করবে ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি)। দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা রয়েছে।

এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টাকে। এছাড়া, বিএনপি, জামায়াতসহ গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় ৩৬টি রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। 

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন। এছাড়া, ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়, এনসিপির নেতারা যমুনায় গিয়ে সরকারপ্রধানের কাছে আমন্ত্রণপত্র তুলে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা ৩৬টি রাজনৈতিক দলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি।’

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬