চবির ৫ম সমাবর্তনের তারিখ ঘোষণা, আগামী মাসে শুরু রেজিস্ট্রেশন 

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
চবি

চবি © লোগো

দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে। সমাবর্তনের জন্য আগামী মাসের ১৫ মার্চ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সমাবর্তন আয়োজনের জন্য কোর কমিটি ও ১১টি উপ-কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পরিশোধের মাধ্যমে অংশ নিতে পারবেন। সমাবর্তনের বিস্তারিত নির্দেশিকা, রেজিস্ট্রেশন ফি এবং অংশগ্রহণের যোগ্যতার বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৫৫৮তম সিন্ডিকেট সভায় ৫ম সমাবর্তন মে মাসের মাঝামাঝি করার একটা খসড়া সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। আমরা ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের সাথেও কথা বলেছি।’

তিনি বলেন, ‘এ লক্ষ্যে একটি কমিটিও করা হয়েছিলো। সে কমিটির অধীনে আরো বেশ কিছু উপকমিটিও করা হয়েছে। আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দেব।’

প্রসঙ্গত, সর্বশেষ চবির ৪র্থ সমাবর্তন ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারও সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close