চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার 

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ PM
ছাত্রলীগ নেত্রী শামীমা সীমা

ছাত্রলীগ নেত্রী শামীমা সীমা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। 

শামীমা সীমা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ‘সংগ্রাম’ নামে ছাত্রলীগের একটি নারী গ্রুপের নেতৃত্ব দিতেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবেও পরিচিত।

আরো পড়ুন: আবরার হত্যার আসামিদের ‌‌‘আইনজীবী’ শিশির মনির, যা বললেন মির্জা গালিব

তথ্য অনুসারে, চবিতে তৃতীয় শ্রেণির চাকরি নিলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ে যাননি তিনি। সম্প্রতি তিনি নগরীর গোলপাহাড় এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বুধবার অফিস থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে চকবাজার থানা পুলিশের একটি দল গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘বিক্ষুব্ধ কিছু লোকজন চবি ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৬ জনের বিরুদ্ধে মামলা
  • ৩১ জুলাই ২০২৬
খাল খননের জন্য বরাদ্দকৃত কোটি টাকা ফেরত গেল সরকারের কোষাগারে
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার 
  • ৩১ জুলাই ২০২৬
অন্যায়-অত্যাচার করা তাদের পেশা ও নেশা— পাটওয়ারী-সারজিসদের ন…
  • ৩১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন ২৬ আগস্ট পর্যন…
  • ৩১ জুলাই ২০২৬
বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৬ জনের বিরুদ্ধে মামলা
  • ৩১ জুলাই ২০২৬