সড়কে প্রাণ গেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়ার

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
চবি

চবি © লোগো

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সিএনজি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রেহানা আক্তার তানিয়া (২৫) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নাজিরহাট পৌরসভার আজমরোড রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এতে পারভেজ নামে এক যুবকের শরীর থেকে হাতের কব্জি আলাদা হয়ে যায়। 

জানা যায়, দুর্ঘটনার সাথে সাথে পথচারীরা তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করে। এতে আহত হয়েছে আরও দুইজন। পরে আহত পারভেজকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী দ্রুতগামী টেম্পু বিবিরহাটগামী সিএনজির সামন থেকে চাপা দিলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় অঞ্জনা দাস নামে এক নারীও গুরুতর আহত হয়। রেহানা আক্তার তানিয়ার বাড়ি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া কামরাঙ্গা পাড়ায়। তিনি চবির সমাজতত্ত্ব বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সহপাঠী থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত তানিয়ার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত চবি ছাত্রীর স্বজন এনামুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আমার ভাগ্নি তানিয়া মারা গেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারী হলেও ফটিকছড়িতে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬