ঢাবিতে শিক্ষকদের ‘ক্রিকেট লীগ’ শুরু

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগের উদ্বোধন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগ-এর দশম আসর শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আসরের সূচনা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এবারের শিক্ষক ক্রিকেট লীগে ‘দুর্বার একাত্তর’, ‘উত্তাল উনসত্তর’, ‘মহান একুশে’ এবং ‘জাগ্রত জুলাই’ এই ৪টি দল অংশ নিচ্ছে।

ট্যাগ: ঢাবি
বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৬ জনের বিরুদ্ধে মামলা
  • ৩১ জুলাই ২০২৬
খাল খননের জন্য বরাদ্দকৃত কোটি টাকা ফেরত গেল সরকারের কোষাগারে
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার 
  • ৩১ জুলাই ২০২৬
অন্যায়-অত্যাচার করা তাদের পেশা ও নেশা— পাটওয়ারী-সারজিসদের ন…
  • ৩১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন ২৬ আগস্ট পর্যন…
  • ৩১ জুলাই ২০২৬
বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৬ জনের বিরুদ্ধে মামলা
  • ৩১ জুলাই ২০২৬