ছিনতাইয়ের শিকার ঢাবি শিক্ষার্থী, চোখ হারানোর শঙ্কা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও আহত শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও আহত শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাউসার ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এয়ারপোর্ট এলাকায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এয়ারপোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, রাতে তার বড় ভাইয়ের ফ্লাইট ধরতে তারা একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন। কিন্তু চালক মহাসড়কে না গিয়ে ভেতরের একটি পথ দিয়ে নিয়ে যান। কিছুদূর যেতেই অস্ত্রধারী ছিনতাইকারীরা তাদের ঘিরে ফেলে। তখন তাদের হামলা করা হয়।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যার’ নেপথ্যে কী, যা জানা যাচ্ছে

ঢাবির ফারসি বিভাগের এক শিক্ষার্থী হানিফ বলেন, ঘটনা ঘটে মাইক্রোবাসের ভেতরে। ডাকাতরা গাড়ির কাচ ভাঙার জন্য প্রথমে গ্লাসে কোপ দেয়। সেই সময় ধারালো অস্ত্র কাউসারের চোখ ও কপালে লাগে। আমাদের ধারণা, চালকের সঙ্গে ছিনতাইকারীদের যোগাযোগ ছিল।

ছিনতাইকারীদের হামলায় মারাত্মকভাবে আহত হন কাউসার। তার চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় চক্ষু ইনস্টিটিউটের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা বলেন, কাউসারের চোখের অবস্থা ভালো নয়। তার কর্নিয়া (চোখের কালো অংশ) এবং স্লেরা (চোখের সাদা অংশ) দুটিই কেটে গেছে। এই ধরনের চোখের আঘাত সারা জীবনের জন্য ক্ষতি করে দিতে পারে। আমরা তার চিকিৎসা করছি, তবে আশাবাদী নই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমি ঘটনা শুনেছি। আমাদের মোবাইল টিম সেখানে গিয়েছে। সর্বশেষ অবস্থা এখনো জানি না।

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৬ জনের বিরুদ্ধে মামলা
  • ৩১ জুলাই ২০২৬
খাল খননের জন্য বরাদ্দকৃত কোটি টাকা ফেরত গেল সরকারের কোষাগারে
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার 
  • ৩১ জুলাই ২০২৬
অন্যায়-অত্যাচার করা তাদের পেশা ও নেশা— পাটওয়ারী-সারজিসদের ন…
  • ৩১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন ২৬ আগস্ট পর্যন…
  • ৩১ জুলাই ২০২৬
বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৬ জনের বিরুদ্ধে মামলা
  • ৩১ জুলাই ২০২৬