বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নারী শিক্ষার্থীর থাপ্পড়, ভিডিও ভাইরাল

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
শিক্ষক ও শিক্ষার্থীর বাকবিতণ্ডার মধ্যে থাপ্পড় মারার ঘটনা ঘটে

শিক্ষক ও শিক্ষার্থীর বাকবিতণ্ডার মধ্যে থাপ্পড় মারার ঘটনা ঘটে © ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. কুরবান আলীকে থাপ্পড় মেরে লাঞ্ছিত করেছেন বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলের সামনে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিট নির্মিত নৌকা ভাঙতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই হলের শিক্ষার্থীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থী সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলীর গায়ে হাত তুলেন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়া ও সাংবাদিকদের হেনস্তার মতো ঘটনাও ঘটে সেদিন। 

এ বিষয়ে ভুক্তভোগী সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলী বলেন, আমরা সেদিন আমাদের দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা হলে গিয়েছিলাম। আমরা তো কারও শত্রু না। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জন্য হলের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের কথা শুনতে রাজী ছিল না। এর একপর্যায়ে আফসানা এনায়েত এমি নামের এক শিক্ষার্থী আমার শরীরে আঘাত করে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আফসানা এনায়েত এমিকে ফোন করলে তিনি প্রথমে ফোনটি রিসিভ করেন। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন  কেটে দেন। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে সেই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত  নেওয়া হবে। 

 

জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬