জাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত কর্মবিরতি স্থগিত ঘোষণা

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবিতে ঘোষিত লাগাতার কর্মবিরতির কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুল।

গত ৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের অনশনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা সংস্কারের রুপরেখা প্রদান করেন। এতে সর্বোচ্চ ৪০ জন (শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবমিলিয়ে) শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হতে পারবেন এবং পোষ্য কোটা একবারই ব্যবহার ও পাস নম্বর ৪০ শতাংশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা দিকে কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা  আগের মতো বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ

অবস্থান কর্মসূচি শেষে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।  

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা (৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবরুদ্ধ করে রাখেন বিশ্বিবদ্যালয় প্রশাসনসহ কর্মকর্তা-কর্মচারীদের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত লাগাতার কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের অনেককেই কর্মক্ষেত্রে দেখা যায়নি।

আরও পড়ুন: ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চান তিতুমীরের ৯০ শতাংশ শিক্ষার্থী

এ বিষয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুল বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মবিরতির ঘোষণা অনুয়ায়ী এখন পর্যন্ত সবাই কর্মবিরতি পালন করছেন, কিন্তু ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আমরা কর্মবিরতি ঘোষণা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে দুপুরের পর থেকে কর্মবিরতি  স্থগিতের সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9