ঢাবি ভর্তিতে কোটা নিয়ে সিদ্ধান্ত জানালেন উপাচার্য

২৫ জানুয়ারি ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজ্যুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

শনিবার (২৫ জানুয়ারি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপাচার্য বলেন, ঢাবিতে ভর্তিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি বাদ দিয়ে সন্তান পর্যন্ত রাখা হয়েছে। কোটার অনুপস্থিতিতে মেধাবীরা ভর্তির সুযোগ পাবেন।

এদিন ঢাবি ক্যাম্পাসসহ দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজ্যুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের অনেক আগেই লম্বা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা, যাদের উপস্থিতিতে মুখোর হয়ে ওঠে ঢাবির বিভিন্ন অনুষদ ভবন। ঢাকার বাইরেও বিভাগীয় কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল পরীক্ষার্থীদের।

এবার ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে এতে অংশ নেন সোয়া লাখেরও বেশি শিক্ষার্থী। বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে সাড়ে ১২টা পর্যন্ত। অংশগ্রহণকারীরা বলছেন, এমসিকিউ তুলনামূলক সহজ হলেও কঠিন ছিল লিখিত অংশ।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9