নতুন বাংলাদেশ অর্জনে শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত: ঢাবি উপাচার্য 

০৫ জানুয়ারি ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য © টিডিসি

নতুন বাংলাদেশ অর্জনে শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের উদ্যোগে বিজয় একাত্তর হল মিলনায়তনে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল: অবদান, স্মৃতিচারণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ডকুমেন্টরি প্রদর্শনী, গ্রাফিতি প্রদর্শনী, মেডিকেল সেবা ক্যাম্প আয়োজন এবং অভ্যুত্থানে হলের আহত শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘নতুন বাংলাদেশ অর্জনে আমাদের শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষার্থীসহ অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে পেছনে ফেরার সুযোগ নেই। ছাত্র-জনতার আত্মত্যাগের ঋণ আমাদের সব সময় মনে রাখতে হবে।‘

আরও পড়ুন: ঢাবিতে জুলাই আন্দোলনে হামলাকারী দেড়শ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ

শিক্ষার্থীদের অবদান ও স্মারক বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, ইতোমধ্যে এ বিষয়ে একটি সংগ্রহশালা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতা এবং সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে হলের আহত ৫৮ শিক্ষার্থীর মধ্যে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রাফিতি প্রদর্শনী ও মেডিকেল সেবা ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন: সংস্কার চায় সব ছাত্র সংগঠন, ডাকসু নির্বাচনের সময় নিয়ে বিরোধ

এ ছাড়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ইম্পেরিয়াল হেলথ্কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

হলের শিক্ষার্থী আব্দুল কাদের ও জসীম উদ্দিন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন। মুবাশ্বিরুজ্জামান হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬