ডাকসু নির্বাচনের জন্য কমিটি করা হয়েছে: ঢাবি ভিসি

০৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ঢাবি ভিসির

চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ঢাবি ভিসির © জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, এই নির্বাচন ঘিরে ‘নিয়মতান্ত্রিকভাবে’ কাজ করা হচ্ছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু আমাদের অঙ্গীকার। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

এর মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভিসিকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এরপর নির্বাচনের এক রোডম্যাপ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন নিয়াজ আহমেদ খান।

এইচএসসি-আলিমের ফল প্রকাশ কিছুক্ষণের মধ্যে, প্রস্তুত মন্ত্রণ…
  • ৩১ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ভরি কত?
  • ৩১ অক্টোবর ২০২৬
কর্মী নিয়োগ দেবে স্কয়ার টেক্সটাইলস, কর্মস্থল ময়মনসিংহ, ভালু…
  • ৩১ অক্টোবর ২০২৬
এবারও কমতে পারে এইচএসসির পাসের হার ও জিপিএ-৫?
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ দুই লাখ ছুঁই ছুঁই ২০২১ সালে, ২৫-এ নামে ধস—জেনে নিন …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২০২০ সালে শতভাগ অটোপাস, ২৫-এ ৪৩ শতাংশই ফেল—১০ বছর…
  • ৩১ অক্টোবর ২০২৬