পোষ্য কোটা বাতিলের ইস্যুতে রাবির আইসিটি সেন্টার পরিচালকের পদত্যাগ

০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২০ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
অধ্যাপক সাইফুল ইসলাম ও রাবি

অধ্যাপক সাইফুল ইসলাম ও রাবি © লোগো

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিম্মি করে পোষ্য কোটা বাতিলের দাবি আদায়ের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম। বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এমন অভিযোগ তুলে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে আন্দোলনে বহিরাগতদের এনে প্রশাসনকে অবরুদ্ধ করার অভিযোগও করেন। 

অধ্যাপক সাইফুল ইসলাম জানান, প্রায় দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অশালীন ভাষায় তাদেরকে অপমান-অপদস্থ করা হয়েছে ৷ একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানাভাবে তাদেরকে হেয় করা হয়৷ সবশেষ গতকাল 'সন্ত্রাসী' কায়দায় প্রশাসনকে অবরুদ্ধ করে দাবি মানতে বাধ্য করা হয়।

তিনি বলেন, আন্দোলনে বহিরাগত এনে প্রশাসনকে যেভাবে জিম্মি করা হয়েছে সেটি আমাদের জন্য অপমানজনক৷ এরই প্রতিবাদে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছি। একই সাথে যারা বহিরাগতদের ব্যবহার করে আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি৷

এর আগে, গত ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে প্রায় ১২ ঘণ্টা দুই উপ-উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা৷ পরে আন্দোলনের মুখে তাদের দাবি মানতে বাধ্য হয় প্রশাসন৷ রাতে আয়োজিত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পোষ্য কোটা না রাখার অঙ্গীকার ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ সময় বিশ্ববিদ্যালয় ও রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচএসসি-আলিমের ফল প্রকাশ কিছুক্ষণের মধ্যে, প্রস্তুত মন্ত্রণ…
  • ৩১ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ভরি কত?
  • ৩১ অক্টোবর ২০২৬
কর্মী নিয়োগ দেবে স্কয়ার টেক্সটাইলস, কর্মস্থল ময়মনসিংহ, ভালু…
  • ৩১ অক্টোবর ২০২৬
এবারও কমতে পারে এইচএসসির পাসের হার ও জিপিএ-৫?
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ দুই লাখ ছুঁই ছুঁই ২০২১ সালে, ২৫-এ নামে ধস—জেনে নিন …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২০২০ সালে শতভাগ অটোপাস, ২৫-এ ৪৩ শতাংশই ফেল—১০ বছর…
  • ৩১ অক্টোবর ২০২৬