ঢাবি আইবিএর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০৩ জানুয়ারি ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট

ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩ জানুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বলেন, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভলান্টিয়ার শিক্ষার্থী, প্রক্টরিয়াল টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা তিন শিফটে, সূচি ও রোল বিভাজন প্রকাশ

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় রাষ্ট্রপতি পদ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬