আবু বকর হত্যার বিচারে নতুন করে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

০১ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
মো. আবু বকর সিদ্দিক

মো. আবু বকর সিদ্দিক © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো. আবু বকর সিদ্দিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছাত্রদের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের দেয়া এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১ জানুয়ারি) ন্যায্যতা ও ন্যায় বিচারের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ২০১০ সালে স্যার এ এফ রহমান হলে একটি ছাত্র সংগঠনের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় নিজ কক্ষে অবস্থানকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৎকালীন তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র মো. আবু বকর সিদ্দিক মারাত্মকভাবে আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎকাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১০ সালের ২ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ১০ জন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ছাত্রদের মধ্য থেকে দুইজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে পৃথক পৃথক রিট দায়ের করেন। এপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন ২০১২ সালে বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে বাদীদের পক্ষে রায় দেন। 

আরও বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। উচ্চআদালতে আপিল করার মাধ্যমে মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক হত্যার বিষয়ে ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হবে।

সেপ্টেম্বরে আসছে ৯টি নতুন ইমোজি, কোনটির কী অর্থ
  • ০১ আগস্ট ২০২৬
১০ লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি, অস্ত্রোপচারের পর পেলেন ৫…
  • ০১ আগস্ট ২০২৬
খাবারের মাঝে পানি পান করলে কম নয়, বেশি খাওয়া হয়: গবেষণা
  • ০১ আগস্ট ২০২৬
‘আইডেব এক্সিলেন্স ইন্টোরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড’ কমিটির চেয়ার…
  • ০১ আগস্ট ২০২৬
জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬