অধ্যাপক মনিরুজ্জামানকে প্রধান করে জাকসু নির্বাচনের কমিশন গঠন

৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM

© টিডিসি ফটো

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৮(ঙ) ধারা অনুযায়ী এই কমিশন গঠন করা হয় বলে অফিস আদেশে বলা হয়।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম

অফিস আদেশে আরও বলা হয়, প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, অফিসার এবং কর্মচারীকে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া হলো।

বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নি…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9